বগুড়ায় আল হামরা বাস তল্লাশী করে দেড় কাজি গাঁজাসহ গ্রেফতার-১ :-

শাহজাহান আলী

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় মাটিডালী বিমান মোড়ে আল হামরা এসি বাস তল্লাশী করে দেড় কাজি গাঁজাসহ মিল্লাত খন্দকার ( ৩৪) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ মে ( সোমবার) বিকালে বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে ঢাকা থেকে আসা রংপুরগামী শীতাতাপ নিয়ন্ত্রিত আল হামরা পরিবহনে অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ মিল্লাত খন্দকার ( ৩৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিল্লাত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মৃত লাবলু খন্দকারের ছেলে।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ে ঢাকা থেকে আসা রংপুরগামী শীতাতপ নিয়ন্ত্রিত আল হামরা বাসে তল্লাশী চালানো হয়। বাসটি তল্লাশী করা কালীন সময়, বাসের উপরের বক্সে রাখা সাদা – হলুদ রঙ্গের প্লাস্টিকের বাজার করা একটি ব্যাগ পাওয়া যায়। পরে সেই ব্যাগের মালিকানা কেউ স্বীকার করতে চায় না।

দীর্ঘ সময় পরে এফ-১ নম্বর সিটে বসা যাত্রী মিল্লাত খন্দকার নিজেই স্বীকার করে যে, সে ওই ব্যাগের মালিক।
পরে ব্যাগটি তল্লাশী করে তার ভিতরে লাল পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা জব্দ করে মিল্লাত খন্দকারকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজার নিকট জানতে চাইলে তিনি জানান, আল হামরা এসি বাস তল্লাশী করে দেড় কেজি গাঁজাসহ মিল্লাতকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মিল্লত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 221 বার পঠিত হয়েছে