শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলায় আওয়ামীগীর দলীয় কার্য়ালয়ে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পীর উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষর রুপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫/৭ জন আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেন। সংঘর্ষের ঘটনায় দু,পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ।
এ বিষয়ে সোনাতলা উপজেলা আওয়ামীগীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন জানান,এমপি সাহেবের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা চলাকালীন সময়ে জামাত- বিএনপির মদদে কিছু লোক অর্তকিত ভাবে হামলা চালায়।
এ ব্যাপারে সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান,আমার ব্যাক্তিগত অফিসে কিছু নেতাকর্মীকে নিয়ে মাত বিনিময় করা কালীন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিনহাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে কয়েক জন লোক লাটি সাডা নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে বলেও তিনি জানান।
সংঘর্ষের খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে চার রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করেন।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আসলে কি বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে দন্ড তা জানা যায়নি। পরিস্থিতি নিযন্ত্রণে আনার জন্য চার রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষের নেতাকর্মীকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।






