জয়পুরহাটে অসহায় নারীর পাশে মানবিক বাংলাদেশ সোসাইটি

মোরশেদ হানিফ,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ভাদুর মোড়ে অসহায় বিধবা নারী হাজেরা বিবির পাশে দাঁড়িয়েছে মানবিক বাংলাদেশ সোসাইটি জয়পুরহাট জেলা শাখা।

মানবিক বন্ধু আদম তমিজি হক এর নির্দেশে এবং জয়পুরহাট জেলা শাখার উদ্যোগেও প্রস্তাবিত সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাগদাদী অর্ক এর অর্থায়নে বুধবার বিকেলে হাজেরা বিবির দোকানে বিভিন্ন প্রকার সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন রানু, প্রচার সম্পাদক রিফাত হোসেন, প্রস্তাবিত সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাগদাদী অর্ক ,প্রস্তাবিত সহ সাংগঠনিক সম্পাদক আবদুলাহ আল সোহাগ, সদস্য রাকিব হোসেন, ইব্রাহিম, রেজাউল সহ অন্যান্যরা।
সাধারণ সম্পাদক ইমরান হোসেন রানু বলেন অসহায় নারীর পাশে দাঁড়াতে পেরে আমরা আন্দদিত। মানবিক বাংলাদেশ সোসাইটি জয়পুরহাট জেলা শাখা অসহায় ছিন্নমূল মানুষের পাশে বিভিন্ন সময় খাবার বিতরণসহ সামাজিক কাজে অংশগ্রহণ করেছিল।

এ দিকে হাজেরা বিবি জানান, মানবিক বাংলাদেশ সোসাইটির এমন কাজকে আমি শ্রদ্ধা জানাই এবং দোয়া কামনা করি যাতে এমন অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে।
জয়পুরহাট

এই সংবাদটি 292 বার পঠিত হয়েছে

শেয়ার করুন

এ বিভাগের আরো খবর