ছাতকে ফারিয়ার ইফতার মাহফিল সম্পন্ন

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ছাতক শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাতক শহররের অভিজাৎ হোটেল, আলমাছ হোটেলে এন্ড রেষ্টুরেন্টে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফারিয়া ছাতক শাখার সভাপতি দেবব্রত দাস দেবুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অর্ধশতাধিক রিপ্রেজেনটেটিভকে নিয়ে অনুষ্ঠিত হয়।
দেবব্রত দাস দেবু (সভাপতি ছাতক, ফারিয়া) তিনি
বলেন, রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এমন একটি সংগঠন যেখানে শতভাগ শিক্ষিত ও দক্ষ মানুষ। আমি আপনাদের সাথে আছি এবং যে কোন কাজে সাথে থাকবো।

এতে উপস্থিত ছিলেন, ছাতক ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার বৃন্দ, আরো উপস্থিত ছিলেন,ছাতক ফারিয়ার সহ-সভাপতি আবুল হাসনাত,ছাতক ফারিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ জুনেদ হাসান তালুকদার,প্রচার সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী, কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মিজানুর রহমান, আশরাফুল ইসলাম সোয়েব ও সোহাগ, জয়ন্ত তালুকদার, প্রমুখ।

উল্লেখ্য, ছাতক ফারিয়া প্রতিষ্ঠাকাল থেকে সেবামূলক কার্যক্রম ও সদস্যদের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।

এই সংবাদটি 306 বার পঠিত হয়েছে