নিজস্ব প্রতিবেদ: পাপলু মিয়া,ছাতক সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের চানপুর গ্রামের ” তালুকবাড়ি সমাজ কল্যাণ সংস্থার ” এক যূগ পূর্তি উপলক্ষ্যে, দাখিল পরীক্ষায় আলহাজ্ব শাহ্ ফারুক আহমদ দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের চানপুর গ্রামের আলহাজ্ব শাহ্ ফারুক আহমদ মাদ্রাসার হলরুমে এ সভাটি অনুষ্টিত হয়।
মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক আলহাজ্ব শাহ্ ফারুক আহমদ (বাগের খলা)’র সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী, শিক্ষানুরাগী রুয়েল আহমদ এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাউয়া বাজার ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মণি শংকর ভৌমিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ আফজাল হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সমতা স্কুল এন্ড কলেজ’র সূযোগ্য অধ্যক্ষ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জসিম উদ্দিন, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গি’র প্রধান শিক্ষক মাস্টার কবিরুল ইসলাম, জাউয়া বাজার ডিগ্রী কলেজ’র ইংরেজি প্রভাষক নাজমুল হক, আইসিটি প্রভাষক গৌছুল হক নাঈম, অত্র মাদ্রাসার সুপার মাওলানা ফজল উদ্দিন, মাওলানা নজমুল হক নসিব প্রমূখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন চানপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আলী, সাবেক মেম্বার এখলাছুর রহমান, ক্বারী আব্দুল জলিল, রহমত আলী, ইয়াকুব আলী, আব্দুস সালাম, ফখর উদ্দিন, রাইদালি, শফিক মিয়া,ছায়াদ মিয়া,শরিফ উদ্দিন, আব্দুস শহিদ ছৈচা, আব্দুস শহিদ, আরব আলী, আমিন উদ্দিন, রাসেল আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অত্র সংস্থার মঞ্জুর আহমেদ, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ, আতাউর রহমান, মুরসেদ আহমদ, আব্দুর রহমান, সুয়েব আহমেদ, জাবের আহমদ, বারিক মিয়া, এমাদ উদ্দিন, কফিল আহমদ,সাব্বির আহমদ, আতিকুর রহমান, আজিম উদ্দিন, সাদিকুর রহমান, সাজ্জাদুর রহমান, রশিক মিয়া, সালামিন, সোলেমান আহমদ, আহমদ আলী, নাইম আহমদ, কাওছার আহমদ,প্রমুখ অনুষ্টানে গ্রামের ২১ জন কৃতি ছাত্র/ছাত্রীসহ উৎসাহ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






