বানিয়াচং,প্রতিনিধি: জাতীয় ছাত্রসমাজ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক করা হয়েছে সাব্বির চৌধুরী সোহাগ ও সদস্য সচিব করা হয়েছে মো: জুয়েল মিয়াকে।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
বানিয়াচং উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও স্বরুপ কুমার দেব’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রসমাজের সভাপতি যোবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব।
এ সময় উপজেলা ও সকল ইনিটের ছাত্রনেতাদের উপস্থিতিতে বানিয়াচং উপজেলা ছাত্রসমাজের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।






