ডেস্ক নিউজ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সততা সংঘের কমিটি গঠন ও দূর্নীতি প্রতিরোধ উদ্বুদ্ধকরণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর হাজী নুর উল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক’র সভাপতিত্বে ওগ সহকারী শিক্ষক মাওলানা জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কাজী সাইফুল ইসলাম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবদুল মছব্বির ও সাধারণ সম্পাদক গৌছুল মিয়া।
এসময় ইউপি সদস্য মফিজুর রহমান তালুকদার পর্তাব, মুরব্বি এমরান মিয়া তালুকদার, সালা উদ্দিন তালুকদার, গিয়াস উদ্দিন তালুকদার, কাজী আফরাজ মিয়া, কাজী মিন্টু মিয়া, কাজী বিল্লাল মিয়া, ফারুক মিয়া, কাজী সাইফুল ইসলাম, প্রাক্তন ছাত্র শফি উদ্দিন তালুকদার বিজনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থী কাজী ফেরদৌস জান্নাত সালমাকে সভাপতি ও সানজিদা আফরিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সততা সংঘের কমিটি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হককে সভাপতি করে শিক্ষকদের নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট পরামর্শক কাউন্সিল সংগঠন গঠন করা হয়। শেষে গঠিত সততা সংঘের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুরি আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইফুল ইসলাম শামীম বলেন, উপজেলার প্রতিটি উচ্চ বিদ্যালয়গুলোতে ক্রমান্বয়ে শিক্ষকদের পরামর্শক কাউন্সিল সংগঠন ও শিক্ষার্থীদের সততা সংঘ গঠন করে তাদেরকে শিক্ষা উপকরণ দেয়া হবে।






