কোটচাঁদপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আব্দুল্লাহ বাশার, স্টাফ রিপোর্টারঃ-ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১১নভেম্বর) বিকালে পৌর আওয়ামী যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন।

পরে উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রাসেল, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম প্রমুখ।
এ সময় পৌর আঃ লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 294 বার পঠিত হয়েছে