বগুড়ায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সময় ৭ শিবির নেতাকর্মী গ্রেফতার

 

শাহজাহান আলী: রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়ায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক আলোচনার সময় ৭ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ নভেম্বর ( মঙ্গলবার) দিবাগত রাতে শহরের মালতিনগর এলাকার তোতা মিয়ার মালিকানাধীন একটি ছাত্রাবাসে সাংগঠনিক সভা করার সময় পুলিশ ছাত্রাবাস ঘেরাও করে ৭ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ছাত্র শিবিরের সাথী আব্দুল্লাহ আল গালিব (২৪), জিয়াউল আলম (২৫), সদস্য শাহীন আলম (২৪),মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান(২৬) ও একই শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৬) এবং গোলাম মোর্তজা (২৭),আব্দুল কুদ্দুস (২৫) ও ইউসুফ আলী(২৬)।
১১ নভেম্বর বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে জানা যায়, গ্রেফতারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র করছে মর্মে খবরের ভিত্তিতে ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তাদের নিকট থেকে জিহাদী বই, কন্পিউটার ও ল্যাপটব উদ্ধার করা হয়।

এই সংবাদটি 233 বার পঠিত হয়েছে