ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০টাকা কেজির ৩২ বস্তা চাল উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ত্রিপল (৯৯৯) এ নাইনে স্থানীয়দের ফোনের তথ্যমতে গেল রাত ৩টার দিকে ভালুকা মডেল থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে ৩০ কেজির ৩২ বস্তা চাল উদ্ধার করেছে।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত মেহেদী হাসান প্রতিবেদকে জানান, রাত তিনটার দিকে স্থানীয়রা ৯৯৯ এ ফোনে তথ্য দেয় খবর পেয়ে ভালুকা থানা পুলিশ উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে চাল ভর্তি বস্তা গুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, থানায় জিডি হয়েছে। বিষয়টি দুদকে হস্তান্তর করা হচ্ছে। তারা তদন্ত পুর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে। এ ঘটানায় কাউকে আটক করা যায়নি।






