শাহজাহান আলী ; বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামের এক পল্লীতে মাদক সেবীর বাড়ির ভিতর আঙ্গিনা থেকে ১২ফুট উচ্চতার ২টি গাঁজার গাছ সহ গাছ রোপনকারী বাড়ির মালিক মোঃ ফেরদৌস আলম (৪৫) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যাক্তি উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের অন্তর্গত খেংসর গ্রামের মোঃ চাঁন আলী মুন্সীর ছেলে।
গত ৮ই নভেম্বর রবিবার রাত ৮টায় গোপন সংবাদের উপর ভিত্তি করে এসআই মোঃ চাঁন মিয়া এএসআই মোঃ আবুল কালাম আজাদ এএসআই মোঃ আমিনুল ইসলাম এএসআই মোঃ সদরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স খেংশর গ্রামে অভিযুক্ত ফেরদৌসের বাড়িতে অভিযান চালিয়ে এই বিশালাকার গাঁজার গাছ সহ তাকে গ্রেপ্তার করে। পরে ৯ই নভেম্বর সোমবার আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করে। নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার এসআই মোঃ তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।






