বগুড়ায় টিসিবি’র মাল ওজনে কম দিয়ে প্রতারণা করার অপরাধের ডিলারের জরিমানা :-

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় টিসিবির মাল ওজনে কম দিয়ে জনসাধারণের সহিত প্রতারণা করার অপরাধের টিসিবি’র ডিলার গিয়াস উদ্দিন (৫৩) কে ৫( পাঁচ) হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমাণ আদালতে।
১৪ এপ্রিল( বুধবার) বিকাল ৪ ঘটিকার দিকে বগুড়ার উপশহর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজনে কম দেওয়ার অপরাধে টিসিবির ডিলার গিয়াস উদ্দিন কে ৫(পাঁচ) হাজার টাকা জরিমানার রায় দেন ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টিসিবির ডিলার গিয়াস উদ্দিন ওজনে কম দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিলো। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ
আইন-২০০৯ অনুযায়ী ডিলার গিয়াস উদ্দিন কে ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যৎতে একই কাজ করলে তার টিসিবির ডিলারশিপ বাতিল করা হবে বলেও তাকে সতর্ক করে দেয়া হয়।

এই সংবাদটি 208 বার পঠিত হয়েছে