চল্লিশদিন জামাতে নামাজ পড়ায় ৭৮ কিশোর পুরস্কৃত

কিশোরদের নামাজের প্রতি উৎসাহি করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার ‘উম্মতে মোহাম্মদী সেবা ফাউন্ডেশন’ নামে একটি সমাজিক সংস্থা। ফাউন্ডেশনের এমন ঘোষণার পর প্রতিযোগিতায় নামেন জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর বায়তুন নাজাত জামে মসজিদ এলাকার কিশোররা। এজন্য প্রতিদিন আজানের পূর্বেই কিশোররা মসজিদে গিয়ে হাজির হন। এমনকি ফজরের আজান শোনার সাথে সাথে ঘুম থেকে জেগে পাশের বাড়ির একে অপরকে ডেকে মসজিদের দিকে ছুটছেন। এভাবে টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় গ্রামের ৭৮ জন কিশোরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হয় পুরস্কার। এরমধ্যে ১৭ জনকে বাইসাইকেল ও বাকী ৬১ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ র্মাচ) বিকেলে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কিশোরদের হাতে পুরস্কারগুলো তুলে দেয়া হয়।
বায়তুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ শহীদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কুদ্দুছ। বক্তব্য দেন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, কাউন্সিলর কামরুজ্জামান কমরু, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মাহমুদুর রহমান রায়হান, মাওলানা মামুনুর রশীদ প্রমুখ।

 

সি/ ই-21

এই সংবাদটি 343 বার পঠিত হয়েছে