প্রবাসীদের কোয়ারেন্টিনে কঠোর নিরাপত্তা, হোটেল ব্রিটানিয়া বাদ

সিলেট জেলা প্রতিনি:

সিলেট নগরীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া যুক্তরাজ্য প্রবাসীদের জরিমানা করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টি নগরীর হোটেল ব্রিটানিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থারও পদক্ষেপ নেয় প্রশাসন। হোটেলগুলোতে পুলিশ থাকা সত্বেও কিভাবে প্রবাসীরা চলে গেলেন তা নিয়ে সর্বমহলে প্রশ্ন উঠেছে। এজন্য হোটেল ব্রিটানিয়ার সাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের চুক্তি বাতিল করে প্রবাসীদের অন্যত্র সরানো হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুরে নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অসুস্থ্য পিতাকে দেখতে বাড়িতে চলে যান নারী ও শিশুসহ ৯ প্রবাসী। দুপুরের দিকে হঠাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর দুই কর্মকর্তা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পরিদর্শনে গেলে ব্রিটানিয়া হোটেলে থাকা ৩৫ প্রবাসীর মধ্যে ৯ জনকে অনুপস্থিত দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ প্রবাসীদের সাথে যোগাযোগ করলে রাত ৮টার দিকে তারা পুনরায় হোটেলে ফিরেন। হোটেল কর্তৃপক্ষ বলছে, তাদের না জানিয়েই প্রবাসীরা রোগী দেখতে বাড়ি গিয়েছিলেন।

প্রবাসীরা ফিরে আসার খবর পেয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রবাসী পরিবারের ৩ শিশু বাদে ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন।
এসময় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে হোটেল কর্তৃপক্ষের সাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের চুক্তি বাতিল করে প্রবাসীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়।

এদিকে, নগরের যেসব হোটেলে যুক্তরাজ্য প্রবাসীদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে সেগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হোটেল ব্রিটানিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, রোববার দুপুর ২টার দিকে ২০৩ ও ৬০৩ নম্বর কক্ষে থাকা একই পরিবারের ৯ প্রবাসী কাউকে না বলেই চলে যান। পরে তাদের সাথে যোগাযোগ করা হয়। প্রবাসীরা জানিয়েছেন, তারা মুমুর্ষ রোগী দেখতে বাড়ি গেছেন।

নগরের আম্বরখানা এলাকার ব্রিটানিয়া হোটেলের ম্যানেজার কাওছার খান বলেন, পালিয়ে যাওয়া ৯ প্রবাসী ১৮ মার্চ লন্ডন থেকে প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টিনে থাকেন। আগামী ২৬ মার্চ তাদের কেয়ারেন্টিন শেষ হওয়ার কথা।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ওই হোটেলে সবসময় ৩ জন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন। তাদের উপস্থিতি সত্ত্বেও কিভাবে প্রবাসীরা বাড়ি চলে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বা হোটেল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

ই/ সি-21

এই সংবাদটি 514 বার পঠিত হয়েছে