লেবানন প্রতিনিধিঃ
নবগটিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোঃ হাবিবুর রহমান সরকার সহ কমিটির আরও ২০ জন সদস্য অদ্য ১০/০২/২০২১ রোজ বুধবার স্থানীয় সময় দুপুর ২.০০ ঘটিকায় লেবাননে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য যান।
কিন্তু করোনা পরিস্থিতির কারনে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা। তবে এম্বাসির অন্যান্য কর্মকর্তাদের সহিত পরিচিত হয়ে সাক্ষাৎ করেছেন নেত্রীবৃন্দ এবং
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্দেশ্য লক্ষ্য লিখিত আকারে কাগজ পত্র জমা দিতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির লেবানন শাখার সাধারন সম্পাদক অনু আরেং
বাংলাদেশ এম্বাসির কর্মকর্তারা তাদেরকে স্বাগতম জানিয়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রাষ্ট্রদূতের সহিত দেখা করার পরামর্শ দিয়েছেন।প্রায় ৩০ মিনিট সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে এম্বাসির কর্মকর্তা ও কর্মচারীদের কে ধন্যবাদ জানিয়ে চলে আসেন নেত্রীবৃন্দ,
সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক জানিয়েছেন অত্যন্ত সভাবমুলক আচরন ও সু-পরামর্শ পেয়েছি, আমরা আশা করি বাংলাদেশ এম্বাসি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখাকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন।






