বগুড়ার শিবগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ– বগুড়ার শিবগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়েছে।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়।

৭ নভেম্বর( শনিবার) দুপুর ১১টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

৪৯তম জাতীয় সমবায় দিবসে শিবগঞ্জ উপজেলা সমবায় অফিস ও সমবায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি বরণ ও বিভিন্ন নামীয় সমবায় সমিতির প্রধানকে ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু,
এসময় তিনি বলেন, সমবায়ের সফলতার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা খুবই গুরুত্বপূর্ণ। তাই সমবায় সমিতি গঠনে এবং নেতৃত্বে নির্বাচনে সমবায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সময়বায় নিবন্ধন নিয়ে অনেকেই কার্যক্রম বন্ধ রাখে। নিবন্ধন নিয়ে সঠিকার্যক্রম করে সমাজের উপকৃত করতে হবে, তবেই সমবায় সফল হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার মাহমুদুল হাসান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওবায়দুর রহমান।

এই সংবাদটি 277 বার পঠিত হয়েছে