বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বেরুঞ্জ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইব্রাহিম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
৩ নভেম্বর ( মঙ্গলবার) দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর ইউনিয়নের বেরুঞ্জ গ্রামে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী’র দিক নির্দেশনায় গোপন, সংবাদের ভিত্তিতে এসআই খায়রুল ইসলাম, এসআই রাশেদুল ইসলাম, এসআই ফরিদুল ইসলামসহ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে উক্ত গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে মাদক ব্যবসায়ী ইব্রাহিম(২২),কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ,(ওসি) হাসান আলী জানান,মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোটে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 239 বার পঠিত হয়েছে