লেখকঃ ছালাহ উদ্দিন আহাম্মদ
বাংলা আমার ভাষা
বাংলায় কথা বলি,
বাংলার স্বপ্নে গেঁথে
শোনাই গানের কলি।
আমার সোনার বাংলা
অবুঝ মায়ায় ঘেরা,
সোনালী হরফে মাখা
সকল দেশের সেরা।
মনের যতনা কথা
স্মৃতির কান্না হাসি,
প্রকাশি সবার কাছে
বাংলায় রাশি রাশি।
মায়ের মুখের কথা
শিশু দোলনা দোলে,
শিখেছি হেসে হেসে
একটু আধটু বোলে।
সেই সে বাংলা ভাষা
প্রাণের চেয়েও প্রিয় ,
রাখতে তাহার মান
জীবন দেয়াই শ্রেয়।





