প্রশাসনের চাঁপে বন্ধ হলো নারী উদ্যোক্তা মেলা

সিলেটে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠে সিলেট উইমেনস চেম্বারের আয়োজিত চলা মাসব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা নিয়ে। সচেতন মহল থেকে প্রশ্ন উঠে, করোনা সংক্রামণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু, সিলেটে নারী উদ্যোক্তা মেলায় নারী-পুরুষ ও শিশু-কিশোররা স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছেন। এতে ঝুঁকি আরও বাড়ছে। এনিয়ে বারবার প্রশাসনের সাথে বৈঠকও করেন সচেতন মহল। অবশেষে মেলা বন্ধে উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ র্মাচ) রাতে মেলা কর্তৃপক্ষকে নোটিশ দেয় জেলা প্রশাসন। মেলা বন্ধ না করলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলেও বলা হয়।

প্রশাসনের এমন নির্দেশনা পেয়ে বুধবার (৩১ র্মাচ ) সকালে সাময়িক স্থগিত ঘোষণা করে মেলার আশপাশ একাধিক নোটিশ টানায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেলা কর্তৃপক্ষ বলছে, জেলা প্রশাসনের নির্দেশ পেয়ে আমরা স্থগিত করেছি। মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই কিছুটা আর্থিক ক্ষতি হলেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়াতে ও জনগণের কল্যাণে এবং জনস্বাস্থ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে মেলার সামগ্রিক কার্যক্রম স্থগিত ঘোষণ করা হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ সিলেট নগরীর শাহী ঈদগাস্থ সিলেট সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
গত কয়েকদিন থেকে দেশে করোনা বেড়ে যাওয়ায় ঝুঁকি প্রতিরোধে পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা বন্ধ করতে বিভিন্ন মহল থেকে দাবি উঠে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসন থেকে মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়। এমন সিদ্ধান্তের পর পরই মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধের ঘোষণা দেয়।

এই সংবাদটি 370 বার পঠিত হয়েছে

শেয়ার করুন

এ বিভাগের আরো খবর