নিজস্ব ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে প্রথম বারের মতো আব্দুল আজাদ সেনাজ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ জালালনগর মাঠে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, জেলা যুবলীগ নেতা ও শিক্ষানুরাগী আব্দুল আজাদ সেনাজ’র পৃষ্টপোষকতায় টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুব সমাজকে খেলাধুলার মধ্যে থাকতে বলেছেন উল্লেখ করে প্রধান অতিথি শামীমা শাহরিয়ার বলেন, ছেলে-মেয়েরা খেলাধুলার মধ্যে থাকলে মন-মানষিকতা ভালো থাকে। কোন ধরনের খারাপ কাজ করার চিন্তা ভাবনা আসেনা। বর্তমানে যুব সমাজ যেভাবে নেশার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে বর্তমান প্রজন্মের ভবিষ্যত অন্ধকার। তাই সব ছেলে-মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নাই।
তিনি বলেন, মুজিববর্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে সাবেক ছাত্রনেতা আব্দুল আজাদ সেনাজ যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা সত্যিই অবিশ্বরনীয় ও প্রসংশনীয়। আব্দুল আজাদ সেনাজের মতো যুবকরা হচ্ছেন সারা বাংলাদেশের অহংকার, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
উক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমেদ রুমেল, খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য এনামুল হক এনাম, জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোকুল চন্দ্র নাথ, সিলেট জেলা যুবলীগ নেতা আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমেদ, দুবাই আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু সঞ্জয় ঘোষ, সৌদি আরব আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সিলেট জেলা যুবলীগ নেতা আব্দুল আজিজ সুমন, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মনজু আহমেদসহ অত্র এলাকার গম্যমান্য ব্যক্তিবর্গ।






