এম এইচ খালেদ : ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা মুনস্টার ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুনামেন্টের ফাইনাল সম্পন্ন। ১৮ জানুয়ারি চৌকা গ্রামের দক্ষিণের মাঠে বেলা ২ টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল সহ বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলার শেরা ক্রিকেটার দুটি দলে খেলেন।
সুপারস্টার গোবিন্দগঞ্জ ও কৈতক নোমান এন্ড ফাইম ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারা বাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম,দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির,উওর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী,দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক,উক্ত ফাইনাল ম্যাচে ১৬ ওভারে ১২৫ রানে সুপারস্টার গোবিন্দগঞ্জ দলকে অলআউট করে, বিজয় অর্জন করে নোমান এন্ড নাইম ক্রিকেট ক্লাব কৈতক।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক কলিম উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় ইউপি সদস্য আব্দুর রহিম,গোলাম কিবরিয়া বাদল,সম্ভাব্য মেম্বার প্রার্থী নুনু মিয়া,আওয়ামীলীগ নেতা কানু,জাহাঙ্গীর আলম, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম আজম তালুকদার নেহার,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, সাংবাদিক রাজ উদ্দিন, যুবলীগ নেতা জয়নাল আবেদিন, রাসেল আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল আহমদ,যুবনেতা ফারুক আহমদ,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজ্জামুল হক রিপন,যুগ্ন-আহবায়ক সুজেল,সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক,সাকিল আহমদ, সহ এলাকার সর্বস্তরের ক্রিকেট ক্রীড়ামোদী নেতৃবৃন্দ।






