শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নে থেকে বাদল মন্ডল ওরফে বাল্লক নামের একজনকে ০২ টি বড় গাজাঁর গাছসহ গ্রেফতার করা হয়।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমের নেতৃত্ব উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চর চুকাইনগর গ্রোমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাদল মন্ডল ওরফে বাল্লক নামের এক ব্যক্তিকে তার বাড়ির টিন দিয়ে ঘিরে রাখা বড় ০২ টি গাজাঁর গাছসহ তাকে গ্রেফতার করে।
সোনাতলা থানার এস আই নুর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বাদল মন্ডল ওরফে বাল্লক দীর্ঘদিন ধরে তার বাড়ির আঙ্গিনায় টিন দিয়ে ঘিরে গাজাঁর চাষাবাদ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ০২টি বড় গাজাঁর গাছসহ গ্রেফতার করা হয়।
সোনাতলা থানার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এর নিকট জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত গাঁজা চাষাবাদ কারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।






