বগুড়ার আদমদীঘিতে র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

 

শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে আদমদিঘী উপজেলায় ৫ জুয়াড়িকে নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কুসগম্বী পূর্বপাড়ার নূর ইসলামের ছেলে মোঃ রুহুল আমিন( ২২), ডুমরিগ্রামের আব্দুর রশিদের ছেলে রনি(২৫),কুসুম্বী সোনারপাড়ার আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন(২৫),কাহালু থানার নারহট্র সরদার পাড়ার রঞ্জু সরদারের ছেলে রাহাত বাবু(২৮) ও নওগাঁর বদলগাছির কয়া ভবানীপুরের আমানুল হকের ছেলে মমিনুল হক(২১)।তাদেরকে আদমদিঘী বাজারের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি বাজারের একটি হোটাল থেকে ওই ৫ জুয়াড়িকে
নগদ ১৭ হাজার টাকা, ৬টি মোবাইল, ৮টি সিমকার্ড ও ২ সেট তাসসহ গ্রেফতার করা হয়। একটি হোটেল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
বগুড়া র‍্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, গ্রেফতারকৃত ওই ৫ জুয়াড়ি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া অাদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি 313 বার পঠিত হয়েছে