বগুড়ার গাবতলীতে অস্ত্র ও গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার

 

শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার সকাল সন্ধ্যা সমিতির মালিক আবু বক্কর ছিদ্দিক শাহীন (৪২) নামের এক দাদম ব্যবসায়ীকে উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন উপজেলার গড়ের বাড়ির আবুল হোসেনের ছেলে।
জানা যায়, গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা বাহারে শাহীনের সকাল সন্ধ্যা নামে একটি সমিতি পরিচালনা করছে। শাহীন সেই সমিতির মাধ্যমে এলাকায় জম-জমাট ভাবে দাদন ব্যবসা করে।উক্ত দাদন ব্যবসাকে কেন্দ্র করে অন্য এক জন দাদন ব্যবসায়ীয় সাথে শাহীনের টাকা- পয়সা লেনদেনের ঝেমেলার সৃষ্টি হয়।
এর একপর্যায়ে স্হানীয় বাজারের বিষয়টি ব্যাপক প্রচার হলে অভিযানে নামে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার সকাল সন্ধ্যা নামের সমিতির কার্যলয় থেকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয়।
গাবতলী মডেল থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) লাল মিয়ার নিকট জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার সমিতির কার্যলয় থেকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বজ তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 228 বার পঠিত হয়েছে