বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামবাসীর উদ্যোগে আগামী ৩০শে জানুয়ারি ওয়াজ মাহফিল

জয়নাল আহমেদ, স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামবাসী ইসলামী সমাজকল্যাণ সংস্থা ও সেচ্ছাসেবী যুব সংঘের উদ্যোগে ২১তম আজিমুশ্বান ইসলামী সুন্নী মহাসম্মেলন জানুয়ারি মাসের ৩০ তারিখ অনুষ্ঠিত হবে।

৩০/১/২০২১ ইং রোজ শনিবার, বেলা ২ ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ২১তম আজিমুশ্বান ইসলামী সুন্নী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন অত্র গ্রামের জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) এর সুযোগ্য ছাহেবজাদা আল্লামা কমর উদ্দিন সাহেব,

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন হযরত শাহ্ চান্দশাহ্ কালু আলিম মাদ্রাসা মিয়ার বাজার এর অধ্যক্ষ হযরত আব্দুল মুক্তাদির খান,

প্রধান আকর্ষন হিসেবে উক্ত আজিমুশ্বান ইসলামী সুন্নী মহাসম্মেলনে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ আবু বকর ছিদ্দিক আল-হাবিবি, কুমিল্লা (খতিব, রামচন্দ্র পুর শাহী জামে মসজিদ),

বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন জাহিরপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ ক্বারী হাফিজুর রহমান বিপ্লবী,

উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করবেন কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা বদিউল আলম সাহেব,

কাইড়ঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা আরিফ বিল্লাহ ও হযরত মাওলানা সাইদুল ইসলাম।

উল্লেখ্য,বছরের ন্যায় এবারেও কোনারাই গ্রামবাসী ও ইসলামী সমাজকল্যাণ সংস্থা ও সেচ্ছাসেবী যুব সংঘের উদ্যোগে ২১তম আজিমুশ্বান ইসলামী সুন্নী মহাসম্মেলন হতে যাচ্ছে।

২০০০ সালে গ্রামবাসী ও ইসলামী সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে প্রথম মাহফিল হয়েছিল। তারই পেক্ষাপটে ২১তম বারের মতো আজিমুশ্বান ইসলামী সুন্নী মহাসম্মেলন হবে আগামী ৩০ শে জানুযারী।

উক্ত মহাসম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন কোনারাই গ্রামবাসী ও সেচ্ছাসেবী যুব সংঘের সদস্যবৃন্দরা।

এই সংবাদটি 469 বার পঠিত হয়েছে