বগুড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানের গাঁজা ও ইয়াবসহ গ্রেফতার -৩

 

শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ

বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি’র) পৃথক পৃথক অভিযানের গাঁজা ও ইয়াবসহ ০৩( তিন) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি শিবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শিহালী ( ভাইয়ের পুকুর) এলাকার মৃত লোকমান মন্ডলের ছেলে আমিরুল মন্ডল (৩৫) কে ডের কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
একই দিন রাতে ডিবি’র অপর একটি টিম বগুড়া সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে খোকন পার্কের ভিতর থেকে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর উপজেলার বুজরুক মাড়িয়ার রমজান আলী’র ছেলে জুয়েল রানা(২২) এবং সূত্রাপুর তেঁতুলতলা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে কামরুল হাছান ওরফে তন্ময় (২৮)।

ডিবি ওসি আব্দুর রাজ্জাক জানান,বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর এলাকা থেকে ডের কেজি গাঁজাসহ আমিরুলকে গ্রফতার করা হয়। একই দিন রাতে বগুড়া সদর উপজেলার খোকন পার্কের ভিতর থেকে ৫০( পঞ্চাশ) পিস ইয়াবাসহ জুয়েল ও তন্ময়কে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,গ্রেফতারকৃত আমিরুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায়, জুয়েল ও তন্ময়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 235 বার পঠিত হয়েছে