টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘ এর সহযোগিতায় আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দিন খানের অর্থায়নে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ-সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টার সময় সিলেট সদর উপজেলার, খাদিমপাড়া ইউ/পি এর ৮নং ওয়ার্ডের অন্তরভূক্ত টিকরপাড়া সমাজ কল্যাণ সংঘ এর সহযোগিতায় এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, শিক্ষানুরাগী, পরোপকারী ও দানশীল ব্যক্তিত্ব, সত্য ও ন্যায়ের প্রতিক, গরিব-দুঃখি মেহনতি মানুষের বন্ধু, তাজ টি এন্ড ট্রেডিং কোং. লিঃ ও মাথিউরা টি কোং লিঃ এবং কে.এস. ব্রকারস লিঃ এর ডিরেক্টর, সিলেট মেট্রো সিটি উইমেন্স কলেজের চেয়ারম্যান, মাথিউরা গাল্স হাই স্কুলের মেনেজিং কমিটির সভাপতি,ডেইলি বিজয়ের কন্ঠ এডিটরস বোর্ড এর সভাপতি এবং রটারী ক্লাব সিলেট মিড টাউন লিঃ এর মেম্বার জনাব আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দিন খান এর অর্থায়নে আজ সুবিধাবঞ্চিত কিছু সংখ্যক শীতার্তদের শীতবস্ত্র তুলে দেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ হোসেন আলী (মাষ্টার), সভাপতি রাকেল আহমদ, সাধারণ সম্পাদক সুবেল আহমদ সহ সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনটির প্রধান উপদেষ্টা বলেন- আমরা এমন কিছু পরিবারকে নির্বাচন করে শীতবস্ত্র দিয়েছি, যারা কখনো কোনো ফান্ড থেকে বা সরকারিভাবে কম্বল পায়নি এবং আমাদের দেয়া শীতবস্ত্র গায়ে দিয়ে তারা অনায়াসে শীত নিবারন করতে পারবে, কারন এটি এতটাই ভারী যে যা সচরাচর যারা কম্বল বিতরণ করে তাদের কম্বল চেয়ে অনেকটাই ভারী, এটা তিন, চার বছর চলে যাবে।
শীতবস্ত্র বিতরণে আমরা প্রতিবন্ধী, দিনমজুর ও হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করি।

এছাড়াও সংগঠনটি দীর্ঘদিন থেকে রক্তদান,বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা,শীতবস্ত্র বিতরণ,রমজান মাসে ইফতার বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ,বৃক্ষরোপন,রাস্তঘাট মেরামত ও নির্মাণ,পানি নিষ্কাশন ব্যবস্থা,ড্রেন পরিষ্কার ও ব্রীজ নির্মাণ সহ সকল ধরনের সামাজিক কাজ করে আসছে, এটি একটি অরাজনৈতিক সংগঠন।

আসুন,আমরা নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়াই।

এই সংবাদটি 701 বার পঠিত হয়েছে