বগুড়ার শিবগঞ্জে জব্দকৃত চাল পেলেন১৩৫ জন হতদরিদ্র পরিবার

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কালোবাজারে বিক্রি করা জব্দকৃত সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৫০ কেজি চাল আদালতের নির্দেশে ১৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

২৮ অক্টোবর ( বুধবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলার থানা চত্বরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির জব্দকৃত ১৩৫০ কেজি চাল ১৩৫ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়। জব্দকৃত চাল বিতরণের সময় উপস্থিতি ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আলমগীর কবির , শিবগঞ্জ থানার সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ( এসএম বদিউজ্জামান।

উল্লেখ্য গত ২৭ অক্টোবর শিবগঞ্জ উপজেলার
মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের মেহেদী হাসানের চাতাল থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৫০ কেজি চাল উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত চাল সরকারের খাদ্য বান্ধব আওতায় হতদরিদ্র মানুষের জন্য ১০টাকা কেজি দর বিক্রির উদ্দেশ্যে বরাদ্দ হয়েছিল। কিন্ত চাতালের মালিক চালগুলো কালোবাজারে কিনে নিয়ে গুদামজাত করেছিলেন। চাল উদ্ধারের পর পুলিশ চাতাল মালিক মেহেদী হাসানকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।পরে শিবগঞ্জ থানা পুলিশ জব্দকৃত চালগুলো হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করার জন্য আদালতে আবেদন করেন। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। সাথে সাথে আদলত চালগুলো হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের অনুমতি প্রদান করেন। সেই অনুযায়ী জব্দকৃত ২৩৫০ কেজি চাল বুধবার দুপুরে শিবগঞ্জ থানা চত্বরে ১৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এই সংবাদটি 321 বার পঠিত হয়েছে