শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রধানঃ
বগুড়ার গাবতলীতে রুপালী ব্যাংক সাবেকপাড়স শাখায় ডাকসতির চেষ্টা ঘটেছে। নৈশ প্রহরীরা তৎপরতা থাকায় তাদের বাধার মুখে ডাকাতি করতে ব্যর্থ হয়ে একজন নৈশ প্রহরীকে ছুরিকাঘাত করে পালিয়েছে ডাকাতদল।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়,বগুড়ার গাবতলী উপজেলার রুপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় হাবিব ও মাসুদ নামে দুইজন নৈশ প্রহরী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ভোর ৫ টার সময় মুখোশপড়া ৭/৮ জন ডাকাত ব্যাংকের ভিতরে প্রবেশের প্রথম গেটের তালা এসিড দিয়ে পুড়িয়ে খুলে ফেলে। এরপর ডাকাতদলের দুই সদস্য ভিতরে প্রবেশ করলে নৈশপ্রহরীরা টের পাওয়ার পর ডাকাতদলকে বাধা দিলে নৈশ প্রহরী মাসুদকে ছহ
চুরিকাঘাত করে ডাকাতদলের সদস্যরা।
অপর নৈশপ্রহরী হাবিবকে মারধর করে তারা।
এ সময় ডাকাতদের সঙ্গে নৈশপ্রহরীদের ধস্তাধস্তি হয় এবং ডাকাতদের একজনকে ওই নৈশপ্রহরী মাসুদ ছুরিকাঘাত করেন। পরে অবস্হার বেগতি দেখে ডাকাতদল পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা ঘটনাস্হলে উপস্থিত হয়ে অহত নৈশপ্রহরীদেরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।
রুপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ব্যবস্হাপক মোঃ মোতাহার হোসেন জানান,ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ডাকাতদের গতিবিধি ক্যামেরায় দেখা যাচ্ছে। তিনহ আরও বলেন,ব্যাংকে থেকে নগদ টাকা কিংবা কোন মালামাল নিতে পারেনি তারা।
খবর পেয়ে রুপালী ব্যাংক বগুড়ার উপ ব্যবস্হাপক প্রকাশ কুমর সাহ ঘটনস্হল পরিদর্শন করেন। তিনি বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপি এম ( বার), গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোছাঃ সাবিনা ইয়াসমিন ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার ( ওসি) নুরুজ্জামান সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন,সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুবৃর্ত্তদের গ্রেফতার করা হবে।






