সিলেট তথ্যানুসন্ধান ডট কম’র উপদেষ্টা জামাল উদ্দিনের কাছে আইডি কার্ড হস্তান্তর

নিজস্ব ডেস্কঃ-সিলেট তথ্যানুসন্ধান অনলাইন পত্রিকার উপদেষ্টা মন্ডলীকে ২০২১ সালের নতুন আইডি কার্ড (পরিচয় পত্র) হস্তান্তর করা হয়।

৪ জানুয়ারি সকাল ১২ ঘটিকার সময় বিশিষ্ট সমাজসেবক ও ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন কে সিলেট তথ্যানুসন্ধান অনলাইন পত্রিকার উপদেষ্টার আইডি কার্ড (পরিচয় পত্র) হস্তান্তর করেন সিলেট তথ্যানুসন্ধান অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃরায়হান হোসেন (মান্না)।

সম্পাদকগন ও প্রতিনিধিদের উদ্দেশ্য উপদেষ্টা জামাল উদ্দিন বলেন, আপনারা সততার সাথে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করবেন। এমন কোন কাজ করতে পারবেন না যেটা আমাদের পত্রিকার নামে কোন প্রকার বদনাম হয়। আমরা সবাই সিলেট তথ্যানুসন্ধান অনলাইন পত্রিকার পরিবার। আপনারা সবাই আমাদের পত্রিকার জন্য কাজ করে যাবেন। সবার প্রতি রইলো আমার দোয়া ও ভালোবাসা।

এই সংবাদটি 477 বার পঠিত হয়েছে