বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের চলছে মহোৎসব

 

শাহজাহান আলীঃরাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জ উপজেলার সদর উইনিয়ন মিলকিপুর গ্রামে (পাগলা পাড়) নামক স্থানে কুদ্দুস মিয়া করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।সেখান বালু উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। জন সম্মুখে এমন অবৈধ ব্যবসা চললেও কেও ভয়ে মুখ খুলছে না। কারন, ক্ষমতাশীন দলের নামধারী নেতা ও প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে মাটি ও বালু উত্তোলন করছে। এর কারণে নদীতে বিলীন হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ফসলি জমি। এ ভাবে বালু উত্তোলন চলতে থাকলে গোটা এলাকা নদীতে পরিনত হবে।
মঙ্গলবার সরজমিমে গিয়ে দেখা যায়, সাবেক ইউপি সদস্য কুদ্দুস মিয়া দেদারচ্ছে বালু উত্তোলন করছে। যা এখন তার আপন সত্তা হারিয়ে রাক্ষসী রূপ ধারণ করেছে। এই সম্প্রদায়ের দৌরাত্ম্যের কারণে বালু বোঝাই ট্রলিগুলো চলাচলে সড়কের ক্ষতি করছ। অদক্ষ চালকের পরিচালিত হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন বালু ব্যবসায়ীদের হুমকি-ধামকিতে আমরা কথা বলতে ভয় পায়। এলাকাবাসী এই ভূমি খোরের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ বিষয়ে উপজেলা ভুমি অফিসার মৌলি মণ্ডল ও উপজেলা নির্বাহি অফিসার আলমগীর কবির জানান, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি 272 বার পঠিত হয়েছে