শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবির) মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ও ৮৫ বোতল ফেন্সিডিলাহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুৃলিশ।
১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকার সময় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ডিবির একটি টিম বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার চকপদ্মগাড়ীস্হ রিংকুর ইউকিক্যালিপটাস বাগাগেন সামনে থেকে ৩০০ শত পিস ইয়াবাসহ শাজহানপুর উপজেলার বিরাহীমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাহার আলী’র ছেলে মোঃ আবু সাঈদ (৪৮) কে গ্রেফতার করা হয়।
ডিবির অপর একটি টিম একই দিনে বিকাল ৪ টার সময় বগুড়া সদর উপজেলার মথুরাপুর গ্রামস্হ মদিনাতুল উলুম কাওমি হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো বাবু প্রামানিক (৪৫),ও একই উপজেলার টেপাগাড়ী গ্রামের মৃত আসাব আলী মেয়ে মোছাঃ আসমা আক্তার সাথী (৩৬) কে গ্রেফতার করে।
ডিবির অপর একটি টিম গত বুধবার বেলা ৩ ঘটিকার সময় বগুড়ার ধুনট উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২০০শত পিস ইয়াবাসহ বগুড়ার শেরপুর উপজেলার টাকা ধুনুকিয়া গ্রামের মোঃ মান্নান খাঁর ছেলে মোঃ মনজু খাঁ (৪১) কে গ্রেফতার করে।
ডিবির অপর একটি টিম গত বুধবার বেলা সোয়া ৪ টার সময় বগুড়া সদর উপজেলার চারমাথা মানিক টেলিকম বিকাশ এজেন্ট দোকানের সামনে থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মোঃ টিটুল (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দানিয়ালগাছি গ্রামের মোঃ জিন্টু আলী’র ছেলে মোঃ হুমায়ুন কবির(২৪) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উপর বিল্লী গ্রামের মোঃলায়েব আলী’র ছেলেকে গ্রেফতার করে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর, শাজাহানপুর ও ধনুট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






