শাহজাহান আলীঃরাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাটগাড়ি গ্রামে ডাকাতির চেষ্টা কালে ডাকাত দলের ০১ জন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্হানীয় গ্রামবাসী।
১২ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
আটককৃত ডাকাত নাটোরের সিংড়া উপজেলার মৃত শাজাহান আলী’র ছেলে মোঃ আইয়ুব আলী( ৪৫)।
স্হানীয় গ্রামবাসীর সূত্রে জানা যায়,নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের আফুছাগাড়ি( হাটগাড়ি) গ্রামের কৃষক আব্দুল হাকিমের বাড়িতে শনিবার দিবাগত রাত ১০-১২ জনের অস্ত্রসহ মুখোশধারী একদল ডাকাত হানা দেয়।ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তার পর বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড দিয়ে বেদম মারপিট করতে থাকে। এর এক পর্যায় ঘরের বাক্স ভেঙ্গে ৩০ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে।
এ সময় প্রতিবেশীরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে কৃষক আব্দুল হাকিমের বাড়িতে ছুটে গেল ডাকাতদল স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার লোকজন ধাওয়া করে ডাকাত দলের এক সদস্যকে ধরে গণপিটুনি দেয়।
এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্হায় ডাকাত আইয়ুব আলীকে গ্রেফতার করে।এসময় আটককৃত আইয়ুব আলীর কাছ থেকে একটি শাটার গান,এক রাউন্ড গুলি,হাসুয়াসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,গ্রেফতারকৃত ডাকাত আইয়ুব আলী’র কাছ নিকট থেকে একটি শাটার গান, এক রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাত আইয়ুব আলীর বিরুদ্ধে নন্দীগ্রাম বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। উক্ত ডাকাতির ঘটনায় জড়িত অন্য ডাকত সদস্যদের গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে।






