জাফলংয়ে বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্দোগে বিশাল তাফসীরুল মাহফিল

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেট জেলার উত্তর পূর্ব জনপদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম কালীনগর ও পাথরটিলা গ্রামের যুব সমাজের অক্লান্ত পরিশ্রমের সম্বনয় গঠিত বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘ।

বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘ গঠন হওয়ার পর থেকে বদলাতে শুরু করেছে এই অঞ্চলের মানুষের মনের পরিবর্তন, পাশাপাশি বদলাতে শুরু করে দিনের পরিবর্তন। বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘ স্হাপিত হওয়ার পর থেকেই, ইতিমধ্যেই সংগঠনের সকল সদস্যদের মহৎ উদ্দোগে এই অঞ্চল থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত অসংখ্য মানুষ আজ স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে, বন্ধ করেছে পিছনে ফেলা অনৈতিক কর্মকান্ড, সেই সাথে বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সকল সদস্যদের ডাকে সাড়া দিয়ে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষজন ধর্ম ও ন্যায়ের প্রতি হয়েছেন বিশ্বাসী।

উত্তর সিলেটের মধ্যে বহুল পরিচিতি ও রয়েছে বটে বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের, রয়েছে অসংখ্য খ্যাতি।

প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন স্হান থেকে এসে বড় বড় আলেম উলামা’রা ওয়াজ মাহফিল করে যাচ্ছেন এই অঞ্চলের সুনামধন্য বন্ধন সমাজ যুব সংঘ কর্তৃক আয়োজিত মাহফিলে। যাহার ফলশ্রুতে এবারও ব্যতিক্রম আয়োজন করেছেন, একই মঞ্চে ওয়াজ করতে আসছে বাংলাদেশের শীর্ষ ৪জন বক্তা।

তারই ধারাবাহিকতায় আসছে আগামী ৪ই নভেম্বর রোজ বুধবার অনুষ্টিত হচ্ছে বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্দোগ্যে ১০ম তাফসীরুল কুরআন মাহফিল। আগামী ৪ই নভেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত তাফসীরুল ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে তাফসীর পেশ করবেন।

•• শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক সাহেব ঢাকা।

•• আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী সাহেব ঢাকা।

•• শায়খুল হাদীস আল্লামা হাসান জামিল সাহেব ঢাকা।

•• হাফেজ মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ সাহেব ঢাকা।

এতে সর্বস্তরের সকল মুসলিম জনতাকে উপস্হিত হয়ে উক্ত তাফসীরুল ওয়াজ মাহফিল কে সফল ও স্বার্থক করার জন্য অনুরোধ জানিয়েছেন বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সকল সদস্য ও সমাজবাসী।

এই সংবাদটি 295 বার পঠিত হয়েছে