বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় পিষ্ঠ হয়ে এক যুবক নিহত

 

শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় পিষ্ঠ হয়ে ইয়াকুব আলী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরহী ইয়াকুব আলী (৩০) ঘটনাস্হলে নিহত হন। নিহত ইয়াকুব আলী চান্দাইকোনা সদর হাসরা গ্রামের আবু সাঈদের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টায় বগুড়া বাজার এলাকায় ট্রাকচালক ও মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী দুইজন চাচা ভাতিজা। শেরপুরের ভবানীপুর বাজার এলাকায় যাওয়ার সময় তারা দুজনে মোটরসাইকেল ও ট্রাকচালিয়ে গল্প করতে করতে রাস্তায় চলাচল করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ইয়াকুব আলী ঘটনাস্থলেই নিহত হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি
ইউডি করা হয়েছে।

এই সংবাদটি 172 বার পঠিত হয়েছে