শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর মাদক বিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৬ ডিসেম্বর ( রবিবার) বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের৷ ভিত্তিত্বে বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএল (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবাধনে ডিবি,বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবির একটি চৌকস দল বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান পরিচালনা করে, অভিযানে সোনাতলা উপজেলাধীন ছয়ঘরিয়া পাড়াস্হ সোনাতলা রেল স্টেশন হতে চমরগাছা বাজারের পাকা রাস্তার উপর থেকে ০১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত হাবিবুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা কলাকাট গ্রামের মৃত খায়রুজ্জামানের ছেলে। খায়রুজ্জামানের বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
.






