শাহজাহান আলীঃরাজশাহী ব্যুরো প্রধানঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বগুড়ার শাজাহানপুডবিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
৬ ডিসেম্বর (রবিবার) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলা সদর মাঝিড়া বন্দর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের রাজপথে থেকেই দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে যাদের নেতৃত্বে স্বাধীনতা এসেছে তাদের সবার ভাস্কর্য সব দেশেই স্থাপন করা হয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রময় নয়।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। অথচ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করে স্বাধীনতা বিরোধী, মৌলবাদীরা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত স্বাধীনতা বিরোধী, মৌলবাদীদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা ঘরে বসে থাকবে না।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারন সম্পাদক তালেবুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আলম শিশির, বনি সদর র্খুরম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মিন্টু মিয়া, স্বেচ্ছসেবকলীগ নেতা ইনসান আলী, ওহাবুজ্জামান নাইম, প্রদীপ কুমার মদক, আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন, হুমায়ন, আরেফিন, ইব্রাহীম, রিপন প্রমুখ।






