জাফলং জিরো পয়েন্টে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: আটক-১

সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা কালে মো ইব্রাহিম মিয়া (৪৫)কে আটক করেছে টুরিস্ট পুলিশ। আটক ইব্রাহিম মিয়া উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বাংলাবজার গ্রামের মৃত সাব্বির আহম্মেদ ছেলে।

জাফলং জোনের টুরিস্ট পুলিশের ওসি রতন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট তথ্যানুসন্ধানকে বলেন, শনিবার সকাল ১১টার দিকে জাফলং জিরো পয়েন্ট সুকুরের গাইড অফিসের পিছনে একটি শিশুর চিৎকার শুনে টহলরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ইব্রাহিম মিয়াকে আটক করেন, এবং শিশুকে উদ্ধার করে উদ্ধার করে গোয়াইনঘাট থানায় নিয়ে যান।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় আটক ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু ধর্ষণ মামলা আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সংবাদটি 270 বার পঠিত হয়েছে