রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে বিকাশ প্রতারককে গ্রেফতার করালেন ছাত্রী

 

শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরে গোয়েন্দা শাখার পুলিশ বিকাশ প্রতারকের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

বিকাশে প্রতারণার শিকার হয়েছিলেন রাজশাহীর নিউ গভ; ডিগ্রীন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষেের এক ছাত্রী। প্রতারকদের একটি সংঘবদ্ধ চক্র কৌশলে পিন কোড চুরি করে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়েছিল নগদ ৫১ হাজার টাকা।
এই কলেজছাত্রীর বাবা রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্হান চিহ্নিত করে।পরে পুলিশের পরামর্শে ভিকটিম ওই প্রতারক চক্রের একজনের সঙ্গে শুরু করেন প্রেমের অভিনয়। প্রেম জমে উঠলে ওই প্রতারক ফরিদপুর থেকে কলেজ ছাত্রীর সঙ্গে দেখা করতে আসে রাজশাহীতে। তখন এক সহযোগীসহ ওই প্রতারককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটককৃত দুুইজন জলেন ফরিদপুর জাঙ্গালপাশা মধ্যেপাড়া গ্রামের আব্দুল খানের ছেলে হাসান খান(১৯) এবংজাঙ্গালপাশা পূরপাড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে মাহমুদ হাসান ওরফে বায়েজিদ (১৯)।পুলিশ বলছে, এরা পেশাদার প্রতারক। মুঠাফোনে কল দিয়ে তারা কৌশলে বিকাশের পিন নম্বর হাতিয়ে নেয়।এরপর সরিয়ে ফেলে বিকাশের টাকা।
গত ২৯ নভেম্বর রবিবার বিকালে রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে ওই কলেজ ছাত্র ছাত্রীর সঙ্গে দেখা করতে আসে দুই প্রতারক। আজ সোমবার ৩০ নভেম্বর তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সংবাদটি 190 বার পঠিত হয়েছে