বগুড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও দুই মাদক ব্যবসায়ী; ডিবি পুলিশের হাতে আটক

 

শাহজাহান আলীঃরাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছ।
২৯ নভেম্বর ( রবিবার) সন্ধ্যা দিকে বগুড়ার গোয়েন্দা পুলিশ
(ডিবি) গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের চারমাথার কেন্দ্রীয় বাস টার্মিনালে আকবারিয়া ক্যাফের সামনে থেকে সিআইডির একটি জাল পরিচয়পত্র ও দুর্নীতি দমন কমিশনের একটি জাল
পরিচয়পত্র এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখা জাল পরিচয় পত্র ও একটি জাল জাতীয় পরিচয়পত্র সহ আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া (২৭) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আতিকুর রহমান রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর বুজরুক নুরপুর গ্রামের আব্দুর
রউফ ওরফে আব্দুস সাত্তারের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী মোছাঃ মাসুমা বেগম বাবার বাড়ি দিনাজপুর যাওয়ায় উদ্দেশ্য চারমাথা বাস টার্মিনালে আসেন এ সময় মোঃ আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া নামে এই ভুয়া প্রতারক নিজেকে সিআইডি ও দুর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচয় দিয়ে, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বলেন আপনার মাস্ক কোথায়? আপনি করোনা
মধ্যে বাসা থেকে বের হওয়ার সময় পরিধান না করে অপরাধ করেছেন। আপনাকে এখন ভ্রামমান আদালতে জরিমানা করা হবে। এ সময় ডিবির একটি দল তাঁকে গ্রেফতার করে।
একইদিনে ডিবির অপর একটি টিম রাত ৯টার সময় বগুড়ার সোনাতলা উপজেলায় মধুপুর ইউনিয়নের হরিখালী বাজার এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম (৩৭) পিতা- মৃত আফসার মন্ডল, মোঃ রেজাউল করিম ( ৩৪), পিতা মোঃ ইব্রাহিম মন্ডল উভয়ের সাকিন হাঁসরাজ, থানা – সোনাতলা, জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 200 বার পঠিত হয়েছে