শিবগঞ্জে বৈদ্যুতিক শার্ট সার্কেটের আগুনে ২টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

 

শাহজাহান আলীঃ রাজশাহী ব্যুরো প্রধানঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে বৈদ্যুতিক শার্ট সার্কেটের আগুনে ২ টি পরিবারের ৩ টি টিনের ঘর নিমিষে পুড়ে সাই হয়েছে।
২৮ নভেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকার দিকে বগুড়া শিবগঞ্জ সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে বৈদ্যুতিক শার্ট সার্কেটির এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী গাজিউল আকন্দ ও সেকেন্দার আকন্দ উভয় পিত- মৃত আব্দুল জলিল। সেকেন্দার ও গাজিউল জানান,ঘরে রক্ষিত নগদ টাকা, টিভি,সেচ মেশিন,আসবাবপত্র সহ পরনের কাপড় ছাড়া সবকিছু নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হামিদ জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমার দ্রুত ঘটনাস্হলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হই। তিনি আরও জানান বৈদ্যুতিক শার্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
এ বিষয়ে শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুর সাথে কথা বললে তিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।তিনি আরও বলেন, আমি সরেজমিনে গিয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছি, ৩টি ঘরে থানা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং দুটি পরিবারের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে চাল-ডালসহ অন্যান্য খাবার সামগ্রী প্রদান এবং পরবর্তীতে সাহায্যের আশ্বস দেন। এসময় উপস্থিত ছিলেন স্হানীয় ইউপি সদস আবু হাসান দুলা ও ৩ নং ওয়ার্ড সদস্য চুন্ন মন্ডল। অগ্নিকান্ডে ঘরে রাখা দুই পরিবারের ৪ জন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র /ছাত্রীর বই – পুস্তকও পুড়ে গিয়েছে।

এই সংবাদটি 188 বার পঠিত হয়েছে