বগুড়ায় অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যসহ ২ জঙ্গি আটক

 

শাহজাহান আলীঃরাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি চৌকস টিম বগুড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি,বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বইসহ ২ জঙ্গিকে আটক করছে। এসময় তাদের কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি,বোমা তৈরির বিস্ফোরক উপাদান, ১ টি চাপাতি, ২৫ টি জিহাদি বই এবং ৫০টি প্রচারণার লিফটের উদ্ধার করা হয়।
২৬ নভেম্বর( বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকার উত্তরপাড়ার একটি মসজিদ থেকে তাদেরক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জঙ্গি দলের সদস্য হলো- কুমিল্লা জেলার বি-পাড়া থানার হাকিম সরকারের ছেলে ইকবাল হোসেন সরকার(৪০) এবং একই জেলার দেবিদ্বারা থানার শহীদুর রহমানের ছেলে জায়েদুর রহমান (৩৮)।
গোয়েন্দা পুলিশ এর দাবি, আটকককৃতরা আনসার আল ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য।
বগুড়ার ডিবি পুলিশ জানায়, আটককৃত ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে আনসার আল- ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা আরও স্বীকার করেছে,দাওয়াতী কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য তারা বিভিন্ন জেলায় সফর করে।
আনসার আল -ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য হিসেবে তারা বিগত ৫ বছর যাবৎ সংগঠনের দাওয়াতী বিভাগের কার্যক্রম পরিচালনা করার জন্য, তার দেশের ১৪টি জেলায় নিয়মিত ভাবে সফর করে আসছে।আনসার আল- ইসলামের কেন্দ্রীয় নেতাদের সাথে তাদের এনক্রিপ্টেড ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ ছিল। বিভিন্ন জেলা সফর করে তারা দাওয়াতী

কার্যক্রম পরিচালনা অর্থ সংগ্রহ ও তাদের কর্মীদের মাঝে অর্থ বিলি করতো বলে প্রাথমিক ভাবে জানা যায়।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহম্মেদ জানান, গ্রেফতারকৃত জঙ্গিদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও জানান,তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, বিস্ফোরক এবং সন্ত্রাস বিরোধী আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এই সংবাদটি 181 বার পঠিত হয়েছে