বগুড়ায় চুরির মালামালসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক

 

শাহজাহান আলীঃরাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলায় স্হানীয় লোকজনের সহায়তায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী ৩টি ল্যাপটব, ৩টি মোবাইল ফোন ১টি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা ও ১টি সিস্টেম ইউনিট উদ্ধার করা হয়।
বুধবার রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পরিচালিত হয়। এতে অংশ নেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( শেরপুরের সার্কেল) মোঃ গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ।
গ্রেফতারকৃত চোর চক্রের ৫ সদস্য হেলেন- বগুড়া পৌর শহরের বৃন্দাবনপাড়া এলাকার মুনছের আলীর ছেলে জীবন (২৯),রামচন্দ্রপুর গ্রামের মৃত লাল এখানে ছেলে মোসাদ্দেক হোসেন মক্ক(৩৫), উত্তর সাহাপাড়া এলাকার দিলীপ চন্দ্র মোহন্তের ছেলে মদন চন্দ্র মোহন্ত (৩০),শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের জহুরুল ইসলাম মিলনের ছেলে রাজু আহম্মেদ (৩০),সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি জমিদারপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সাখাওয়াত হোসেন শিমুল (৪০)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, পৌর শহরের শান্তিনগরস্হ একটি পত্রিকা অফিস এবং খান্দারপাড়ার এ্যাডভান্স স্কুল এন্ড কলেজের অফিস কক্ষ চুরির ঘটনা ভুক্তভোগীদলর পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এলাকাবাসী বুধবার রাত তিন চোরকে আটক করে। পুলিশ খবর ঘটনাস্থলে গেলে তাদেরক সোপর্দ করা হয়।
পরে থানায় এনে তাদেরক ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। আটককৃদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আজ বৃহস্পতিবার বিকালে সাতদিনের রিমান্ত চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 202 বার পঠিত হয়েছে