বগুড়ায় জাল টাকা তৈরির মেশিনসহ গ্রেফতার-২

 

শাহজাহান আলী রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

বগুড়ায় জাল টাকা তৈরির মেশিনসহ ০২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ০৭টার সময় বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ (এক) টি কম্পিউটার ও ১ হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর এলাকার শাহীন মন্ডলের ছেলে আশিকুর রহমান বাপ্পি(২৯) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে মশিউর রহমান মিলন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপম সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার সার্কেলের দুই অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও ফয়সাল মাহমুদের নেতৃত্বে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের ঠনঠনিয়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকার ৩ ( তিন) টি জাল টাকার নোট, ১টি কম্পিউটার ও জাল টাকা তৈরির প্রিন্টারসহ ওই ২ জন্ যুবককে আটক করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত ওই দুই যুবক পেশাদার জাল টাকার ব্যবসায়ী। আজ তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 201 বার পঠিত হয়েছে