বগুড়ার ধনুটে রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি আটক

 

শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রধানঃ

বগুড়ার ধনুট উপজেলার রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি সুলতান আলী( ৩৮) কে আটক করেছে পুলিশ। শনিবারে তাকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে আটক করা হয়। সে বগুড়ার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।
স্হানীয় ও পরিবার সূত্রে জানা যায়,বগুড়া ধনুট উপজেলার পলাঙ্গ ইউনিয়নের শৈলমারী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে রঞ্জু মিয়া একজন আদর্শ কৃষক।
চলতি বছরে বোরো মৌসুমের ধান চাষের শুরুতে গত জানুয়ারি মাসের ৩১ তারিখ শুক্রবার রাতে রঞ্জু মিয়া ( ৪২)
নিজ বাড়ির দক্ষিণ পার্শ্বে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। এ সুযোগে রাত ১০টার দিকে তার উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্হল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাকে চিৎকারে প্রতিবেশি ও স্বজনেরা এগিয়ে এসে গুরুত্বর অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (কলেজ) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে একটি হাসুয়া( দেশীয় অস্ত্র) উদ্ধার করে।
এ বিশয়ে ধনুট থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, এ ঘটনায় গত ফেব্রুয়ারী মাসের ২ তারিখ রবিবার ধনুট থানায় দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের হয়। ওই মামালার প্রধান আসামি সুলতানকে শনিবার ঢাকার কাফরুল থানা এলাকা থেকে আটক করা হয়েছে।

এই সংবাদটি 199 বার পঠিত হয়েছে