কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন ইউএনও ও ওসি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য ও অফিসার্স ইনচার্জ কেএম নজরুল।

২২ অক্টোবর বৃহস্পতিবার পূজার প্রথম দিন ষষ্ঠীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ইউএনও সুমন আচার্য পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এবং স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার পরামর্শ দেন।

এই সংবাদটি 322 বার পঠিত হয়েছে