বগুড়ায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৩

 

শাহজাহান আলী; রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

বগুড়া জেলার সুযোগ্য
পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ ( প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি
বগুড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০( দুই শত) পিস ইয়াবা ও ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ নভেম্বর ( সোমবার) বিকাল সাড়ে ৩ টার দিকে বগুড়া সদর থানাধীন নামুজা ইউনিয়নের অন্তর্গত মথুরা মুন্নাপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ আনারুল ইসলাম
(২৬),পিতা- মোঃআনছার আলী,সাকিন মথুরাপাড়া, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করেছ।
ডিবি বগুড়ার অপর একটি টিম একই তারিখে বিকাল ৫টা ৪৫ মিনিট সময়ে বগুড়া সদর থানাধীন গোহাইল রোড সূত্রপুর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহাদাৎ হোসেন ওরফে জিসান(২৫), পিতা মৃতঃজহুরুল ইসলাম, গ্রাম – গোহাইল রোড সূত্রাপুর, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করে।
অন্যদিকে ডিবি বগুড়ার একটি চৌকস টিম বগুড়া জেলার ধনুট
থানাধীন নলডাঙ্গা বাজার হতে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আতিক হাসান ওরফে ইঞ্জিল (২৬), পিতা- মোঃ মন্টু ফকির,গ্রাম- বড়বিলা পূর্বপাড়া, থানা- ধনুট, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানা ও ধনুট থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 208 বার পঠিত হয়েছে