বগুড়ার সারিয়াকান্দিতে জামথল ঘাটে সি-ট্রাক সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার সারিকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জমথল ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী
খালিদ মাহমুদ চৌধুরী নৌপথে যান্ত্রিক যান চলাচলের জন্য সি- ট্রাক সার্ভিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

১২ আগস্ট (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা জমথল ফেরি ঘাটে নৌপথে যান চলাচলের সি- ট্রাক সার্ভিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন বাংলাদেশের সরকারের মাননীয় নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এখন ঘাটে থেকে সি-ট্রাক চলাচলের মধ্য দিয়ে বগুড়া-জামালপুর নৌ পথে যান্ত্রিক যানে যমুনা নদীতে যাত্রী ও পণ্য পারাপার শুরু হলো। নৌপথটি চালু হওয়ায় বগুড়া ময়মনসিংহ হয়ে ঢাকাপথের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার। কম সময়ে উত্তরাঞ্চলের মানুষ রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহে যাতায়াত করতে পারবে। কমবে ঝুঁকি ও পারাপারের খরচ। সি-ট্রাক সার্ভিস চালু হওয়ায় উত্তরের মানুষের সাথে আবারো বৃহত্তর ময়মনসিংহ জেলার যোগাযোগ স্থাপন হবে। পথ কমে যাওয়ার পাশাপাশি নতুন করে প্রসার হবে কৃষি পণ্যের দ্রুত সরবরাহ, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সড়ক মহাসড়কে যানজট কমে আসবে।
প্রতিমন্ত্রী উদ্বোধন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। পরে তিনি বেলা ১ টায় সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক, জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
যমুনা পারাপারের জন্য ‘আবদুর রউফ সেরনিয়াবাত’ নামে অত্যাধুনিক সি-ট্রাকে যাত্রীধারণ ক্ষমতা দুই শতাধিক। দিনে একাধিকবার কালিতলা ও মাদারগঞ্জ ঘাটের মধ্যে চলাচল করবে, যাত্রী বেড়ে গেলে পারাপারের সংখ্যা বাড়বে। ফেরি সার্ভিস চালু এবং সি-ট্রাকের উদ্বোধনের খবরে দুইপাড়ের লোকজনদের মাঝে সাজসাজ রবরব অবস্থা বিরাজ করছে। সি-ট্রাক চালুর খবরে দুইপারের মানুষদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
জোয়ার বইছে বগুড়া জেলা থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের মাঝেও। ফেরি সার্ভিস বা সি- ট্রাক চালু হওয়ায় নিরাপদে যমুনা পারাপার হয়ে ক্যাম্পাসে যাতায়াত করবে বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েক’শ শিক্ষার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যমুনা নদীর দু’পাড়ে গড়ে উঠবে স্যাটেলাইট সিটি। স্যাটেলাইট সিটি তে থাকবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় স্কুল-কলেজসহ সকল ধরনের সুযোগ-সুবিধা। দেশের অভ্যন্তরে ১০ হাজার কিলোমিটার নৌপথ গড়ে তোলা হবে। তিনি বলেন, উত্তরবঙ্গ একসময় মঙ্গাপীড়িত ছিল। এখন উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার বইছে এলাকার মানুষকে আর কেউ মঙ্গা এলাকা বলতে পারেনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভুত উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষনতা ও দক্ষতায় বিশ্বের বুকে বিস্ময় বাংলাদেশ। তিনি দেশকে নিরাপদ রেখেছেন। এই অঞ্চলের নদী ভাঙ্গনে নদী ব্যবস্থাপনা কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

এই সংবাদটি 397 বার পঠিত হয়েছে