শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ সাদেকুল ইসলাম(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই
মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুপচাঁচিয়া পৌরসভাস্থ ধাপেরহাট এলাকার জনৈক মোঃ জাবেদ (৪২), পিতা মৃত ছব্দের আলীর পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় উপজেলাধীন বড়ধাপ গ্রোমের জয়নাল প্রামানিকের ছেলে মোঃসাদেকুল ইসলামকে আটক করা হয়। এসময় সাদেকুলের দেহ তল্লাশী করে ১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে জব্দকৃত ইয়াবসহ তাকে থানায় এনে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুলের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আটককৃত সাদেকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুপে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






