শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার করোনাকেলে কর্মহীন হয়ে পড়া সহস্রাধিক শ্রমিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রনোদনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ আগস্ট(বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে বগুড়ার শিবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত প্রনোদনা খাদ্য সামগ্রী বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক এর সহযোগীতায় পৌর এলাকার করোনাকালে কর্মহীন হয়ে পড়া সহস্রাধিক শ্রমিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।
পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এর প্রচেষ্টায় কর্মহীন হয়ে পড়া প্রত্যেক শ্রমিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলু বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজুসহ প্রমূখ।






